https://www.a1news24.com
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪১

কুড়িগ্রামে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ির পাশে একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শতবর্ষী ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন।

৩০ আগষ্ট’২৫ শনিবার সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারিক ভাবে প্রথম পক্ষের সন্তানদের দাবী দ্বিতীয় পক্ষের সন্তানরা তাদের বৃদ্ধ পিতাকে পানিতে ফেলে হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবী পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়,চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানেরা লিখে নেয়। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে দ্বন্দ চলে আসছিলো। ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতেই থাকতেন।

এব্যাপারে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পরবর্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো..