অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।
এলাকা বাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। বক্তব্যরা বলেন, দ্রুত মামলা গ্রহন করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এলাকা বাসীর অভিযোগ, জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ধর্ষণের ঘটনার বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে ধর্ষক বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়ে বলে, বাবা হয়ে আপনি কিভাবে আমার সাথে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারেন, কিন্তু দয়া করে আমার সাথে এমন খারাপ কাজ করবেন না। হাজারো কাকুতি মিনতিতেও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জত হরণ করে। আমি আমার পিতার ন্যায্য বিচার ও ফাঁসি চাই।
এ ব্যাপারে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।