https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৪

কুড়িগ্রামে নিজের বানানো শিয়াল মারা ফাঁ‌দে বৃ‌দ্ধের মৃত্যু!

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃকু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলায় শিয়াল মারা ফাঁ‌দে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৬০) না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌর শহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হ‌কের পুত্র।

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় পাট ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা কর‌তে পাট ক্ষে‌তে তিনি বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন। বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তেই প‌ড়ে থা‌কেন। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

আরো..