অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জুলাই শহীদদের স্মৃতিতে “এক শহীদ,এক বৃক্ষ” শিরোনামে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে এবং জুলাই স্মৃতি ফলক স্থাপন করা হয়েছে।
আজ ১৯ জুলাই’২৫ শনিবার কুড়িগ্রাম জেলার জুলাই শহিদদের স্মৃতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জুলাই শহীদের স্মরণে বৃক্ষ রোপণ করে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। সেই সাথে জেলা শহরস্থ কলেজ মোড়ের পার্শ্ববর্তী স্থানে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’ স্থাপন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচি ও জুলাই স্তম্ভের শুভ সূচনা করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্টানে অন্যান্যের মধ্যে অংশ নেন,জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান,জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু , যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয় নাহিদ ইসলাম প্রমুখ।