https://www.a1news24.com
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯

কুড়িগ্রামে চর উন্নয়ন শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক চর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

অন্যান্যের মধ্যে অংশ নেন, কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের শতাধিক জনগণ।

সমাবেশে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ বলেন, আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। আমাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান, আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো। আপনাদের সুখে শান্তিতে বসবাস করতে যা করনীয় আমি তাই করবো। রাজনীতি আমার পেশা নয়, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করবো, ইনশাআল্লাহ।

আরো..