https://www.a1news24.com
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো..