https://www.a1news24.com
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন

ছালাম সভাপতি, সারওয়ার সম্পাদক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেড এর কার্যকরী কমিটি নির্বাচন ২০২৫ গত শনিবার রেলবাজার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে মোঃ আব্দুস ছালাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ মঞ্জুর আলম, সম্পাদক পদে বই প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মন্ডল, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ নজরুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি ও সহকারী পরিদর্শক উপজেলা সমবায় দপ্তর কাউনিয়া মোছাঃ রেহানা পারভীন, সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ সোহবার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া। নির্বাচনে মোঠ ভোটর ছিলেন ৯৪ জন। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো..