https://www.a1news24.com
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১১

কাউনিয়া বণিক সমবায় সমিতির বার্ষিক সভায় ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট ঘোষনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা ২০২৫ ও ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা গত শনিবার রাতে রেলবাজার সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারন সভায় সমিতির নবনির্বাচিত সম্পাদক সারওয়ার আলম মুকুল ২০২৫-২৬ অর্থ বছের জন্য ৫৫ লাখ ১০ হাজার ৫শ টাকার রাজ¯^ ও মূলধনি বাজেট ঘোষনা করেন। বার্ষিক সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি গফুর আলী মন্ডল, সমিতির সম্পাদক মোঃ সাইফুর রহমান মুক্তা, পরিচালক মোঃ আকবর আলী, মোঃ মঞ্জুর আলম, মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, আলহাজ্ব মজিবর রহমান, সদস্য আব্দুল কুদ্দুছ বসুনিয়া, ইসমাইল হোসেন, শাহাব উদ্দিন, আমিন উল্ল্যাহ, শাহজাহান মন্ডল, আনোয়ার হোসেন, সামছুল হক, রিফাত হোসেন প্রমূখ। শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করে সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় নবনির্বাচিত কমিটির ফল ঘোষনা করেন নির্বাচন কটির সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেন। আলোচনা শেষে সমিতির অডিট রিপোর্ট অনুযায়ী সদস্যদের মাঝে ৫ লাখ ১৩ হাজার ৭ শত ৯৮ টাকা ০৭ পয়সা লভ্যাংশ বিতরণ, সমবায় মার্কেটের জন্য জমি ক্রয়, মৎস্য খামার, পক্সিখরাজ প্রকল্প চালু, বিশেষ ঋণ প্রকল্প, জমিবন্ধকী ঋণ প্রকল্প, বৃক্ষরোপন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহীত হয়। উল্লেখ্য বণিক সমবায় সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি সহ সমাজের বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক কাজে ভুমিকা রেখে চলেছে।

আরো..