https://www.a1news24.com
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৮

কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার শহীদবাগ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক। বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামন আজাদ, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তাগণ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো..