কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ব্র্যাক মাইক্রোফিনান্স কাউনিয়া শাখার উদ্যোগে মঙ্গলবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত ঢুসমারা চরের বাসমাহ ফাউন্ডেশনে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প এর আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষা ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্র্যাক এর ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান, এলাকা ব্যবস্থাপক রিপন কুমার মন্ডল, সহকারী জেলা সমন্বয়ক রুহুল আমিন মৃধা, শাখা ব্যবস্থাপক (দাবি) শাহজাহান ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) সাজেদুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মাসুদা খাতুন, লায়লাতুন নাহার, রিজিওনাল কো-অর্ডিনেটর শহিদুর রহমান, মোহাম্মদ আল-আমিন হোসেন প্রমুখ। ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান বলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের সবচেয়ে অভাবী এবং অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখতেন বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঢুসমারা চর এলাকায় সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি। ক্যাম্পে গরীব, অসহায় ও দুস্থ তিনশত রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১:১৪