https://www.a1news24.com
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬

কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কাউনিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিকা বিদ্যালয় মোড়ে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সভাপতি বিপ্লব হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা রতœা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো..