https://www.a1news24.com
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫১

কাউনিয়ায় প্রাকৃতিক সৌন্দর্য শিমুল গাছ হারিয়ে যাচ্ছে, ঋতুরাজ বসন্তের প্রতীক

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কবির ভায়ায় মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায়, শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা জানান দিতো যেই গাছ রক্তলাল শিমুল ফুলের ছড়াছড়ি ছিলো রংপুরের কাউনিয়ায়। গ্রামবাংলার সেই চিরচেনা রূপটি প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে। কৃষিতে আধুনিকতার ছোঁয়ায় এখন অনেক ফুলের দেখা মিললেও চোখে পড়েনা সেই চোখ ধাঁধানো গাঢ় লাল রঙ্গের শিমুল ফুল। শিমুল গাছ উজাড় হওয়ায় পরিবেশে পড়েছে নেতিবাচক প্রভাব। এই গাছ বিলুপ্তির জন্য কৃষি বিভাগের উদাসিনতাকে দায়ী করছেন অনেকে।

সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে বয়স্ক মানুষের সাথে কথা বলে জানাগেছে এক যুগ আগেওে উপজেলায় বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে-কানাচে, রেল ও সরকারী রাস্তায়, পতিত ভিটায় প্রচুর শিমুল গাছ দেখা যেত। গাছে গাছে ফুটে ওঠা শিমুল ফুলই স্মরণ করিয়ে দিত বসন্তের আগমনী বার্তা। এ গাছ অনেক উঁচু হওয়ায় কাক, কোকিল, চিল, বকসহ বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে বসবাস করতো। এ গাছ উজাড় হওয়ার ফলে এসব পাখিরা আবাসস্থল হারিয়ে অস্তিত্ব সংকটে এবং ধিরে ধিরে এসব পাখিরাও হারিয়ে যাচ্ছে। তিস্তা রেলসেতুর কাছে শিমুল গাছগুলো এখনও প্রকৃতি প্রেমিদের কাছে টানে। শিবুু বাঘবাড়ি গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, ছোটবেলায় দেখেছি বাড়ির লেপ তোষক বালিশ তৈরী করা হতো শিমুল তুলা দিয়ে। প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন শিমুল গাছ। কিন্তু কালের বিবর্তনে ফাগুনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ কাউনিয়ায় বিলুপ্তপ্রায়। অন্যান্য গাছের মতো এ গাছ কেউ শখ করে রোপণ করে না। নেওয়া হয় না কোনো যতœ। প্রাকৃতিক ভাবেই গাছ বেড়ে ওঠে। অতীতে শিমুল কাঠ দিয়ে প্যাকিং বাক্স তৈরি, ইটভাটার জ্বালানি,দিয়াশলাইয়ের কাঠি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি। ফলে আজ বিলুপ্তির পথে শিমুল গাছ। শিমুল তুলা অনেক আরাম দায়ক ও স্বাস্থ্যসম্মত এবং এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। সরকারী ভাবে উদ্যোগ গ্রহন করলে একটি বড় ধরনের শিমুল গাছ থেকে তুলা বিক্রি করে ১০-১৫ হাজার টাকা আয় করা সম্ভব। বাণিজ্যিকভাবে এখন দেশের কোথাও এই শিমুলগাছ বা তুলা চাষ করা হয় না। সরকারী খাস জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বড়বড় রাস্তার ধারে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগ শিমুল গাছ রোপনের কর্মসূচি গ্রহনের দাবী এলাকাবাসীর।

আরো..