কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া কৃষি সম্প¤্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পেঁয়াজ সংরক্ষনে ৫টি ইউনিয়নের ৫জন সফল পেঁয়াজ চাষির মাঝে ৫টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
বুধবার কৃষি সম্প¤্রসারণ অধিদপ্তর অফিসের সামনে এয়ার ফ্লো মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প¤্রসারণ কর্মকর্তা আজমাইন মুশতারী, মোঃ আবু সাহেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমদাদুল হক, মাহফুজ আলম, মোহর আলী, সাইয়েদুল ইসলাম, রোকনুজ্জামান প্রমূখ। শহীদবাগ ইউনিয়নের সফল চাষি মোঃ তাজরুল ইসলাম, বালাপাড়া ইউনিয়নের জাহেদুল ইসলাম, কুর্শা ইউনিয়নের আব্দুল হক, টেপামধুপুর ইউনিয়নের আব্দুল কাফি, হারাগাছ পৌরসভার শামিম হোসেন এর মাঝে পেঁয়াজ সংরক্ষনে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতিটি মেশিনের মূল্য ১৯৫০০টাকা এবং মাচা করার জন্য তারা আরও ৭৫০০ টাকা করে পারেন। প্রতিজন প্রণোদনা পাবে ২৭০০০ টাকা।