কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ এখনই পদক্ষেপ প্রহণ করি শান্তিময় বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় রংপুরের কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির উদ্যোগে রবিবার আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালি জিন্নাহ চম্পা ফাউন্ডেশন চত্তর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পিএফজি কামটির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ¦ ইদ্রিস আলী বিডিআর, বালাপাড়া ইউনিয়ন জামায়েত ইসলামীর সভাপতি আব্দুর রহিম, সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা সেকেন্দার আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রতœা, দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শামসুদ্দিন প্রমূখ। উপজেলা পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল বলেন আমরা সত্যিকারের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তে পারিনি। গণতান্ত্রিক সংস্কৃতি ক্রমেই দুর্বল হয়ে আসছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাকরতে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ন রাজনৈতিক সংস্কৃতির কোন বিকল্প নাই। হিন্দু ধর্মালম্বিদের বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা যেন তরা শান্তিপূর্ণ ভাবে করতে পারে সে বিষয়ে আমাদের সকলকে সহযোগিতা করার আহবান জানান।
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ভোর ৫:৪৪