https://www.a1news24.com
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪৮

কাউনিয়ায় টেপামধুপুরে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার, আটক এক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই গ্রামের ইব্রাহিমের ছেলে মোবারক আলী নিখোঁজের একদিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

থানা ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার এশার নামাজ পড়তে বেরিয়ে মোবারক আলী আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন স্থানীয় মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে, এরপর এলাকাবাসীর সন্দেহ হলে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে আলগা মাটি দেখা যায়। এ সময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের অংশ বিশেষ বের হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কলাগাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করে। মোবারক আলী টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বলে জানাগেছে। মোবারক আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

আরো..