https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১

কাউনিয়ায় চাচার ছুরিকাঘাতে নিহত ভাতিজা হুমায়ুনের দাফন সম্পন্ন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়নের বিনোদ মাঝি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে নিহত ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে হুমাউন চলে যান নাফেরার দেশে।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে ২৩ জুলাই জমি বন্ধক দেওয়া নেওয়া কে কেন্দ্র করে ভাতিজার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মোফাজ্জল হোসেনের পুত্র চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে ভাতিজা হুমায়ুন কবির গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে ২৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বুধবার সকালে মারা যায়। হুমায়ুনের লাশ রাতে গ্রামের বাড়িতে পৌঁচ্ছিলে এক হৃদয় বিদারক দৃর্শ্যর অবতারণা হয়। পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কান্নায় ভেঙ্গে পড়েন। হুমায়ুন আহমেদ বিনোদ মাঝি গ্রামের জহুরুল হকের পুত্র। বৃহস্পতিবার টেপামধুপুর আউলিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। হুমায়ুন টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানাগেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান এ ঘটনায় একটি হত্যা মামলা গ্রহন করা হয়েছে। মামলা নং-১২ তাং ৩০-০৭-২০২৫ ইং। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আরো..