https://www.a1news24.com
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮

কাউনিয়ায় আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের নলঝুড়িতে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম গত বুধবার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। পরিদর্শনকালে তিনি আশ্রমের পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতা ও বন্ধনের কথা তুলে ধরেন। আশ্রম কর্তৃপক্ষ তাকে আন্তরিক ভাবে স্বাগত জানান এবং ভারতের সহকারী হাইকমিশনারের এই সফরকে আশ্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এবং আশ্রমের উন্নয়ন ও সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস দেন।

আরো..