https://www.a1news24.com
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২

কাউখালীতে দুটি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকেগ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)-কে দুটি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা প্রায় সাত ফুট বলে পুলিশ জানিয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো..