কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিত ৬০৫টি উপকারভোগী পরিবারকে ১০দিন ব্যাপী পেশাবিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনেএ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আলাউদ্দিন ভুঞা, সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সোলায়মান ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।