https://www.a1news24.com
১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬

কলারোয়ায় আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খোর্দ্দো বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী মাহবুবর রহমানের বিরুদ্ধে প্যানেল কোর্টে তদন্তাধীন মামলা নং–১, তারিখ ০৪/০৯/২০২৪ রয়েছে। মামলাটি মারামারি ও দস্যুতা সংক্রান্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরো..