https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৯

কপিলমুনির সাংবাদিক মহব্বত’র মৃত্য, শোক

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃকপিলমুনি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মুন্সী রেজাউল করিম মহব্বত মৃত্যু বরণ করেছে। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন গভীর রাতে মৃত্যুবরণ করেন। ভারত থেকে তার মরদেহ কপিলমুনি নিয়ে আসা হবে। এরপর হরিঢালী ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে মুন্সী রেজাউল করিম মহাব্বতের মৃত্যুতে গভির শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, খুলনা-৬ বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এইচ,এম শফিউল ইসলাম, সদস্য সচিব ও ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আমিনুল ইসলাম বজলু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও দীপ্তনিউজ২৪.কম’র প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো..