পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে এ নবাগত এ কর্মকর্তাকে বরণ ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও ডাঃ নীতিষ চন্দ্র গোলদার এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার এর সভাপতিত্বে ও সিনিয়র স্ট্যাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ মেহেদি হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সাইমা, ডাঃ আখি দাস, ডাঃ অর্নব ঘোষ, ডাঃ রাজীব কুমার পাল, ডাঃ ফখরুদ্দিন আহমেদ, ডাঃ নয়ন সরকার, ডাঃ আনভির আহমেদ, ডাঃ আবু জাফর, ডাঃ ইমরান হাসান ও ডাঃ প্রান্ত সরদার, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল। অনুষ্ঠানে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা। পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের প্রাক্তন কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ৩৩ তম বিসিএস(স্বাস্থ্য)। নবাগত এ কর্মকর্তা সকলের সহযোগিতায় এলাকার মানুষ কে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, দুপুর ২:৩৩
আরো..