https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৭

ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকবে। আগামী ৫ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএস এম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এ বন্ধের সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “ঈদুল আযহা উপলক্ষে সকল ব্যবসায়ীর সম্মতিতে স্থলবন্দরে ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ১৫ জুন (রবিবার) থেকে সিএন্ডএফ কার্যক্রম যথারীতি চালু হবে।”

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, “বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।”

বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, “আমরা ছুটির বিষয়ে একটি লিখিত চিঠি পেয়েছি। তবে বন্দরের অভ্যন্তরে যাত্রী চলাচল যথারীতি থাকবে ।

আরো..