ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখা`র উদ্যোগে ২০২৫-২৬ সেশনের থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৩রা মে রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় কাঁচপুর বাজারস্থ আইজেএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুহাম্মাদ মনির হোসের এবং শাখার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক সঞ্চালনা করেন মুহা: সোহাগ আব্দুল্লাহ উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মুহা: মামুনুর রশিদ এবং বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রশিদ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা ও ইউনিয়ন শাখা`র সকল বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।