বাদ মাগরিব শিবু মার্কেটস্থিত জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর সহ সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, জেলা ও নগর জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ আমান ও ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, নির্বাচনকালীন নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে এ কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে এ কমিটি সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করবে।
জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, বরিশালে সিটি মেয়র হিসেবে মুফতি ফজুল করীমের দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে। এটা অত্যন্ত দু:খজনক এবং চরম বৈষম্য। ঢাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার ভোট পেয়ে তার ব্যাপারে কোর্ট রায় দিলে মুফতি ফয়জুল করীম বরিশালে প্রায় ৩০ হাজারের বেশি ভোট পেয়ে কেন রায় খারিজ হবে এটা বোধগম্য নয়। এখানে কোন চক্র কলকাঠি নাড়ছে এটা জাতি জানতে চায়।
পরিশেষে, নির্বাচন পরিচালনা কমিটিতে আহবায়ক হিসেবে মুফতি মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম, সদস্য সচিব মুহা. জাহাঙ্গীর কবির, যুগ্ম সদস্য সচিব মুহা. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়।