https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬

ইরানে মার্কিন হামলা নিয়ে ট্রাম্প, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, দেখা যাক কী হয়’

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এও বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটাই করতে যাচ্ছি।’

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়।সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ‘মাত্র কয়েক সপ্তাহ’ দূরে ছিল।

তবে ইরান এ দাবি বারবার অস্বীকার করে আসছে।ট্রাম্প আবারো ইরানকে দোষারোপ করে বলেন, তেহরান এখনো কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি।তবে তিনি যোগ করেন, ‘হয়তো এখনো সেটা সম্ভব, কিন্তু খুব দেরি হয়ে গেছে।’

আরো..