https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫

আহম্মদ সোহেল মনজুর সুমন প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা-পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমনকে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী করায় কাউখালী, নেছারাবাদ ও ভান্ডারিয়ায় মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা তাদের এমপি সোহেল মনজুর প্রতিমন্ত্রী হয়ায় আনন্দ, উচ্ছ্বাস করে এসময় তারা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এই আসন থেকে বিএনপি থেকে প্রথমবার সংসদ সদস্য মন্ত্রী সভায় স্থান পয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার জোয়ার বইছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায় সাধারণ মানুষ।

দলের নেতা কর্মীরা সাধারণ মানুষের মধ্যে বিকেলে মিস্টি বিতরন করে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী সহ নেতৃবৃন্দ।

এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরো..