https://www.a1news24.com
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০

আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে WMC-তে অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫

১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার, সকাল ৯ ঘটিকায় স্থানীয় মালঞ্চ কমিউনিটি সেন্টারে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম–২০২৫। উইমেন্স মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামাম ও বাংলা বিভাগের প্রভাষক জনাব তৌফিক রাসেলের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া সুলতানা নাবিলার পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও ঐশী গোস্বামীর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমার্ধে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখে নুসরাত জাহান আতিয়া। একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে সাইদা আহসান মৌ ও মারজানা হারিস নিছা। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এডভোকেট জনাব ফয়জুল হক রানা এবং জনাব গোলবদন আক্তার।

অনুষ্ঠানের প্রধান অতিথি মনসুর আহমদ লস্কর তাঁর বক্তব্যে নবীণ শিক্ষার্থীদের যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় মনোযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি আধুনিক দক্ষতা ও প্রযুক্তিজ্ঞানের উপর মনোনিবেশ করতে হবে। তিনি তাঁর বক্তব্যে নারী শিক্ষার জন্য ইএসডি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তোলে ধরে নবীণ শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কলেজের শিক্ষাথীদের কল্যাণে নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রোগ্রাম ও এডভান্স ইউনিভার্সিটি/মেডিকেল এডমিশন কেয়ার বিষয়ে অভিভাবকদের অবগত করেন। তিনি বলেন, “আমরা শুধু নিয়মতান্ত্রিক পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করি। আমরা অগ্রগামী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার দ্বার উন্মোচন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকি।”

কলেজ উপাধ্যক্ষ তার বক্তব্যে কলেজের নিয়ম-শৃঙ্খলা, একাডেমিক কার্যক্রম তোলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা/শিষ্টাচার বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব স্নিগ্ধা চক্রবর্ত্তী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু নছর, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক জনাব হেলাল হামাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ।

আরো..