https://www.a1news24.com
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪

আমীরে হেফাজতের সাথে সিলেট-৬ আসনের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তরুণ রাজনীতিবিদ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

ঢাকা বসুন্ধরা মাদরাসার মেহমানখানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী মাওলানা ফখরুল ইসলামের মাথায় হাত রেখে বিশেষ দোয়া করেন। তাঁর নির্বাচনী তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,হক ও হক্কানিয়তের ঝান্ডা উঁচু করা এবং আলেমদের শান-মান রক্ষায় যে পরিশ্রম ও ত্যাগ আপনি করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বাতিলের মোকাবেলায় যে শ্রম ও অর্থ ব্যয় করছেন,ইনশাআল্লাহ তার পূর্ণ সওয়াব আপনি পাবেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন,জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারি সিরাজী,বিয়ানীবাজার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ফরহাদ আহমদ,অর্থ সম্পাদক মাওলানা শরিফুল হাসান ও সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ। বিজ্ঞপ্তি।

আরো..