https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯

আওয়ামীলীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো-রফিকুল ইসলাম বাচ্চু

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামীলীগ কখনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হইতে দিবে না। যারা মাদ্রাসায় পড়াশুনা করে, যারা হাফেজ, যারা আলেম-উলামা তাদেরকে তারা জঙ্গী মনে করে। আওয়ামীলীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো। তারা দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করলেও মাদ্রাসাকে আধুনিক করতে কোনো কাজ করে নাই। বিগত সরকার ধর্মীয় শিক্ষাকে এগুতে দেয়নি। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তারা প্রতিষ্ঠিত হয়তে দেয়নি।

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় জুলাই-আগস্ট শহীদদের স্মরণে উপজেলার কাওরাইদের রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদেরকে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুরের সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের সমালোচনা করে তিনি বলেন, তিনি তাঁর স্ত্রী ও ভাইকে সম্পদশালী করেছেন। সে নিজে শ্রীপুর থেকে হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্ণীতি দমন কমিশন থেকে তিনিসহ তার স্ত্রী ও ভাইকে দেশ ত্যাগ না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তুু, নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তারা পালিয়ে গেছে।

রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেনের বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষার্থীরা এখনো জরাজীর্ণ মাটির শ্রেণীকক্ষে ঝুঁকি নিয়ে পাঠদান করছে। যা, অত্যন্ত দুঃখজনক। জুলাই-আগস্টের সকল শহীদদের স্মরণে মাদ্রাসায় বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া সত্যিই এটি একটি ভালো উদ্যোগ। বিগত সরকার মাদ্রাসা শিক্ষার্থীদেরকে লেখাপড়া করার সুযোগ দেয়নি। বিএনপি ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ বাঁচার সাক্ষী হয়ে রয়েছেন।

রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মোড়ল, বিএনপি নেতা আতাউর রহমান আতা, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মন্ডল, কাওরাইদ ইউনিয়ন বিএনপি নেতা রাশেদ মন্ডল, কাওরাইদ কালিনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, ঝালপাঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।

আরো..