https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বুবলী, ‘আমি এখনও বিবাহিত ডিভোর্সড নই’

অনলাইন ডেস্ক: বিবাহ বিচ্ছেদ, দ্বিতীয়বার মা হওয়াসহ নানা গুঞ্জনের মধ্যে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে সুখে শান্তিতেই সংসার করার কথা বলেছেন অভিনেত্রী শবনম বুবলী।গত শনিবার একটি টেলিভিশন স্টেশনের পডকাস্ট অনুষ্ঠানে ‘ব্যক্তিজীবন ও দাম্পত্য’ নিয়ে কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, শৈশব, পরিবার, পড়াশোনা, গুণাবলী, ক্যারিয়ার ও চলচ্চিত্র, মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও কথা বলেছেন।

বিয়ে কবে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, “শাকিব খানের সঙ্গে তো আমার ডিভোর্স হয়নি, তাহলে আবার বিয়ে করার প্রশ্ন আসে না।”

এর ব্যাখ্যায় এই অভিনেত্রী বলেন, “ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনও অপশন থাকে না।

”ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুঞ্জন থাকলেও আমি স্পষ্ট করে বলতে চাই শাকিব খানের সঙ্গে আমার এখনো কোনো অফিশিয়াল ডিভোর্স হয়নি, আমি এখনও বিবাহিত। আমাদের মধ্যে মান-অভিমান বা টানাপোড়েন থাকলেও আমরা বিচ্ছেদপ্রাপ্ত নই। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।”

সুখে শান্তিতে আছেন?- সঞ্চালকের এই প্রশ্নে বুবলী বলেন, “হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি।”দ্বিতীয়বার মা হতে যাওয়ার গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, “আমি বিবাহিত, আমি ডিভোর্সড নই। সেখান থেকে আমি প্রেগন্যান্ট হচ্ছি, না হচ্ছি না, এটা দর্শককে বলছি বা বলছি না, কিংবা কখন বলব, তা সম্পূর্ণ আমাদের ব্যক্তি স্বাধীনতা। কারণ তখন আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। একজন মেয়ে যখন বিবাহিত হয়, সেই স্পর্শকাতর বিষয়টা নিয়ে মানুষ যখন অনেক গল্প তৈরি করে সেটা খুব দুঃখজনক।”

বুবলী বলেন, “প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, সেটা শুধু আমাদের দেশে না। বলিউড, হলিউডের প্রত্যেক শিল্পীই সব কিছু একটা সময় নিয়ে ব্যক্তি স্বাধীনতা নিয়ে দর্শকের সামনে আসে।”

২০২২ সালে বুবলী হঠাৎ ফেইসবুক পোস্টে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাইয়ে। দুই বছর পর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীর আলোয়।

ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনে প্রায়ই আলোচনায় থাকে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম।

২০০৮ সালে সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ওই বছরের ১৮ এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর তারা টানা আট বছর সংসার করেছেন গোপনে।

এ নিয়ে গুঞ্জনের মধ্যে ২০১৭ সালের ১০ এপ্রিল অপু সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন এবং বিয়ের খবর দেন। বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেওয়ার কথা ওই সময় বলেছিলেন এই চিত্রনায়িকা।

তিনি বলেছিলেন, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।

পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে বলেছিলেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। তখন গুঞ্জন ছিল, শাকিব ‘অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ায়’ বিয়ে-সন্তানের খবর ফাঁস করেন অপু।

এমন নানা আলোচনার মধ্যে ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু ও শাকিবের। তখন থেকেই গুঞ্জন শোনা যায়, বুবলীর প্রেমে মজেছেন শাকিব।

আরো..