https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১০

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনাএসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানা

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রæপের এসকিউ সেলসিয়াস লিমিটেড (সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার নিটিং সেকশনের শ্রমিকেরা ১৩ দফা দাবী জানালে ওই সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিটিং সেকশনের শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া জানালে কর্তৃপক্ষ নিটিং সেকশন রবিবার (২ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। রবিবার (২ মার্চ) দুপুরে কারখানার মানব সম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১ মার্চ) বিকেলে ওই সেকশন বন্ধ ঘোষান করে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

তাদের দাবীগুলো হলো দুপুরের মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতি এক ঘন্টা দিতে হবে, যেসব নিটিং অপারেটর দীর্ঘদিন যাবত চাকরি করতেছে তাদের মধ্যে থেকে যেগ্যিতার ভিত্তিতে ৮০% শ্রমিককে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি দিতে হবে, রাতে খাবার পরিবেশন না করে নগদ টাকা দিতে হবে, সপ্তাহে দুইদিন ছুটি দিতে হবে, শতভাগ কোয়ালিটি ও প্রোডাকশন বোনাস দিতে হবে, উইন্ডিং মেশিন ডাবল করতে হবে, লোপ মেশিন দিতে হবে, টেকনিক্যাল সমস্যা সমাধান করতে হবে, সময়ের সাথে সামঞ্জস্য রেখে প্লানিং দিতে হবে, টাইমিং ঠিক করতে হবে, কোয়ালিটি ইনসেনটিভ, মেন্ডিং মেন ইন্সেন্টিভ, উইন্ডিং ইনসেনটিভ দিতে হবে, আধা বেলা ছুটি চলবে না এবং দুর্ণীতিবাজ কর্মকর্তা মানব সম্পদ বিভাগের শাহরিয়াত হোসেন, জয়নাল আবেদীন এবং নিটিয় সেকশনের অপারেশন ম্যানেজার মনিরুজ্জামান সুমনের অপসারণ দাবী করেন।

নিটিং সেকশনের শ্রমিকেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) থেকে ১৩ দফা দাবীতে শ্রমিকেরা সকাল থেকে সেকশনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে। পরে ওই ১৩ দফা দাবী তারা লিখিতভাবে কারখানার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানায়। ওইদিন বিকেল ৪টায় কারখানর নিটিং সেকশন ছুটি ঘোষনা করা হয়। শনিবার (১ মার্চ) শ্রমিকেরা কারখানায় প্রবেশ করার আগে বাহিরে দুই প্লাটুন পুলিশ দেখতে পায়। পরে তারা কারখানায় শান্তিপুর্ণ কর্মবিরতি পালন করে। কর্তৃপক্ষ তাদেরকে দুপুরের মধ্যে কারখানার হেড অফিসের কমকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত জানানোর মিথ্যা আশ^াস দিয়ে দুপুর পর্যন্ত বসিয়ে রাখে। দুপুরের পর আমাদেরকে ওই দিনের জন্য ছুটি দিয়ে দেয়। পরে বিকেলে কারখানা গেইটে দেখি দাবী পূরণ না করে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য নিটিং সেকশন বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

তারা আরো বলেন, আমাদের দাবী পূরণ এবং দুর্ণীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগদান করব না। আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে যাব। কারখানার ম্যানেজমেন্টের কতিপয় কর্মকর্তা শ্রমিকদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা কাজ করে বেতন নেই, এখানে চুরি করতে আসি নাই। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি। দুর্ণীতিবাজ কর্মকর্তারা কারখানার শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে কারখানার পরিবশে নষ্ট করছে।

এসকিউ সেলসিয়াস লিমিটেডের (ইউনিট-১) মানব সম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন বলেন, সব কারখানায় কিছু দুষ্ট শ্রমিক থাকে। যারা ঈদের আগে এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করে থাকে। কারখানার স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্বান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার নিটিং সেকশন বন্ধ ঘোষনা করা হয়েছে।

এসকিউ গ্রæপের মানব সম্পদ বিভাগের মহা ব্যবস্থাপক (জিএম) শাহরিয়াত হোসেন বলেন, শ্রমিকেরা পূর্ব নোটিশ ছাড়াই অযৌতিক ও উদ্দেশ্যমূলকভাবে কাজ বন্ধ করে। যা বে-আইনি ধর্মঘটের সামিল। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৩ (১) মতে রবিবার (২ মার্চ) থেকে কারখানার (নিটিং সেকশন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়।

আরো..