https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১২

অধ্যাপক ডা. পাভেলের শয্যাপাশে প্রধানমন্ত্রী, সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) বিকেলে সিসিইউতে ভর্তি পাভেলকে দেখতে যান প্রধানমন্ত্রী।

হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করায় ডা. পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়া থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আরো..